পাবনায় চারদিনের সরকারি সফরের দ্বিতীয় দিন রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন।
সন্ধ্যা সাতটার কিছু সময় পর তিনি পাবনা প্রেসক্লাবে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
পরে ক্লাবের ভিআইপি মিলনায়তনে রাষ্ট্রপতি তার সতীর্থ সাংবাদিকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় অংশ নেন। এ সময় তিনি পাবনায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সাংবাদিকতা জীবন ও শৈশবের নানা স্মৃতি তুলে ধরেন। হাসি-আনন্দ ও খুনসুঁটিতে মেতে ওঠেন প্রিয় বন্ধু ও সহকর্মীদের সঙ্গে। এমন আনন্দঘন আড্ডা মিস করেন বলেও তিনি মন্তব্য করেন।
আড্ডার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে তিনি তার পছন্দের খাবার—চিড়া ভাজা, সিঙ্গারা ও আলুর চপ খান।
এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, অঞ্জন চৌধুরী পিন্টু, বেবী ইসলাম, খন্দকার মাহবুব এলাহী বিশু, মুক্তার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক নরেশ মধু ।
রোববার সকালে রাষ্ট্রপতি আরিফপুর সদর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
সোমবার (৩০ মার্চ) সকালে তিনি পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে বঙ্গভবনের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা দেবেন রাষ্ট্রপতি।
শনিবার (২৮ মার্চ) দুপুরে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পর নিজ জেলা সফরে এটি তার প্রথম আগমন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!