ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একটি খামারের বড় ষাঁড় গরুর জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আছিম পাটুলী গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ না থাকার সুযোগে নিয়ে কে বা কারা গরুর এ ক্ষতি করেছে, তা নিয়ে এলাকায় নিন্দার ঝড় উঠেছে।
খামারের মালিক আকরাম হোসেন জানান, ‘তিনি দীর্ঘদিন ধরে খামারে সাতটি গরু লালন-পালন করছেন। এর মধ্যে সবচেয়ে বড়, প্রায় ২ লাখ টাকা মূল্যের ষাঁড়টির জিহ্বা কেটে ফেলা হয়েছে।’
তিনি জানান, মঙ্গলবার রাতে খামারে গরুকে খাবার দিয়ে বাড়িতে যান। রাত ৯টার দিকে বিদ্যুৎ চলে যায়। সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে এলে খামারে গিয়ে দেখেন, বড় গরুটির মুখ দিয়ে রক্ত ঝরছে এবং পাশে জিহ্বার কাটা অর্ধেক অংশ পড়ে আছে।
অসহায় আকরাম হোসেন রাতেই বাধ্য হয়ে ২ লাখ টাকা মূল্যের ষাঁড়টি মাত্র ১ লাখ টাকায় বিক্রি করে দেন। বুধবার সকালে পিডিবি বাজারে গরুটির মাংস স্থানীয়দের মধ্যে বণ্টন করা হয়।
খামার মালিক আকরাম হোসেন বলেন, ‘আমি গরু পালন করেই সংসার চালাই। আমার সঙ্গে তো কারও শত্রুতা নেই। কে আমার এই সর্বনাশ করল?’
স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘কারও সঙ্গে শত্রুতা থাকলে তা খামার মালিকের সঙ্গে থাকতে পারে, কিন্তু অবলা প্রাণীর সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন, না হলে খামারিদের মধ্যে আতঙ্ক ছড়াবে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!