কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিজিবি সূত্র জানায়,৭ এপ্রিল উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন জীম্বংখালী বিওপি’র একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে।
একই দিনে হোয়াইক্যং বিওপি’র আরেকটি টহলদল পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। সবচেয়ে বড় চালানটি আসে হ্নীলা বিওপি’র বিশেষ অভিযানে, যেখানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া, গত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ করা হয়েছে এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযানে বড় ধরনের সাফল্য আসছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!