রাজধানীর বংশালে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ সাগর আহম্মেদ (৩০)। এসময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বংশাল সড়কের একটি দোকানের সামনে সন্দেহভাজন হিসেবে সাগরকে আটক করে তল্লাশি শুরু করা হয়।
এসময় তার প্যান্টের ডান পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে হঠাৎ করেই টহল পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় সে।
অতর্কিত এই হামলায় টহল দলের তিন সদস্য আহত হন। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে কৌশলে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় তার কাছ থেকে ব্যবহৃত চাকুটি জব্দ করা হয়। ধ্বস্তাধস্তির সময় সাগরও সামান্য আহত হয়।
আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সাগর একজন চিহ্নিত ও দাগী অপরাধী।
তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!