আগামী এপ্রিল মাসে এসএসসি আর এইচএসসি ও পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
আগামী এপ্রিল মাসে এসএসসি আর এইচএসসি ও পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।   ছবি: সংগৃহীত

আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।  আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির প্রভাব ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে গেল কয়েক বছর ধরে এ সূচি ঠিক রাখা সম্ভব হয়নি।

এ বছর জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে।এর মধ্যে  শেষ হযেছে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণের কাজ। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-এক দিন বাড়ানো হতে পারে।
এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরো বলেন, আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে।  এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এমআর/আরটিএনএন