বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসনের সঙ্গে শুধু ইহুদিবাদী ইসরাইল নয়, আমেরিকা-ইউরোপও সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক কুদস সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘন: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, গাজায় গণহত্যার পেছনে ধর্ম বিশ্বাস, বিশ্ব জ্বালানি নিয়ন্ত্রণ ও ভূরাজনৈতিক কৌশলগত হেজিমনি প্রতিষ্ঠার লড়াই চলছে। সমগ্র বিশ্বে মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণেই বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক গুরুত্ব ও ভূ-রাজনৈতিক কৌশলগত দিক থেকে এর গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রের পক্ষে সামরিক বা অর্থনৈতিক সহায়তার মাধ্যমে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়, তবে এক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আমরা অবদান রাখতে পারি। রাষ্ট্রীয় সক্ষমতা সীমিত হলেও বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক, নৈতিক ও কূটনৈতিক অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠন, গবেষণা ও বিশ্লেষণ, লেখালেখি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর অবদান রাখা সম্ভব।
জকসুর জিএস আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইন্তিফাদা ফাউন্ডেশনের মোহায়মিনুল হাসান রিয়াদ, ড. আবু লায়েক প্রমুখ। জকসুর এজিএস মাসুদ রানাসহ জকসুর অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জকসুর আন্তর্জাতিক সম্পাদক নওশীন নাওয়ার জয়া।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!