জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ।
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ।   ছবি: সংগৃহীত

আজ জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফলাফল প্রকাশ করে হবে। বুধবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। তারপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার  শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর। গেল বছর ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে শুরু হয়েছিল এই পরীক্ষা। দেশের ৬১১টি কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। এতে অংশ নেন প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। 

এবার শিক্ষার্থীরা দুইভাবে তাদের পরীক্ষার ফল দেখতে পারবেন—অনলাইন ও এসএমএস পদ্ধতিতে।

অনলাইন পদ্ধতি: শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখতে পাবেন।

এসএমএস পদ্ধতি: এছাড়া শিক্ষার্থীরা চাইলে তাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ফলাফল দেখতে পাবেন।

এবার পরীক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। এ বৃত্তি বণ্টন করা হয়েছে বোর্ড ভিত্তিক। উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে। নীতিমালা অনুযায়ী বৃত্তি দেয়া হচ্ছে শিক্ষার্থীদের।

এমআর/আরটিএনএন