বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সাবেক দুই ছাত্রনেতা হাফেজ আবু মুসা ও মাহামুদুল হাসান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে সংগঠনটি।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগঠনের সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে ২০২৬ সেশনের সেক্রেটারিয়েটও গঠন করা হয়। এতে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান হাফেজ আবু মুসা এবং কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হিসেবে মাহামুদুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, হাফেজ আবু মুসা ২০২৪–২৫ সেশনে এবং মাহামুদুল হাসান ২০২৫–২৬ সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!