নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যা ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বগ, শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান ও সেক্রেটারি কাজী আশিক বলেন, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার কাছ থেকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করার ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। তারা বলেন, একটি পরিবার বিচার প্রার্থনা করায় উল্টো হুমকি, এলাকা ছাড়ার চাপ এবং শেষ পর্যন্ত এমন নৃশংস পরিণতি—এটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়; বরং দেশের আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতার প্রতিফলন।
নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা জঘন্য ফৌজদারি অপরাধ এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা জোরালোভাবে দাবি জানান, সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। কোনো প্রভাবশালী মহল, স্থানীয় দাপট বা রাজনৈতিক ছত্রছায়া যেন বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে—সে বিষয়টি সরকারকে নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, কেবল দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই দায়িত্ব শেষ হয় না; নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা বাড়াতে হবে। দ্রুত বিচার প্রক্রিয়া জোরদার করা এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়। অন্যথায় এ ধরনের অপরাধ সমাজে ভয়, অনিশ্চয়তা ও অবিচারের সংস্কৃতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বিবৃতিটি পাঠান সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!