পবিত্র রমজান ও ঈদুল ফিতর-এর টানা ৪০ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। দীর্ঘ বিরতির পর স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরছে শিক্ষার্থীরা।শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে এবং নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে। গত ২৫ মার্চ সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
নির্দেশনাগুলো হলো- প্রতিদিন ক্যাম্পাস পরিষ্কার রাখা, নিয়মিত তদারকি জোরদার করা, প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে পুরোদমে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কারণে আগে বন্ধ থাকা দেশের বিশ্ববিদ্যালয়গুলোও আজ থেকে খুলছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছিল।
রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে। আগামী ৪ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হবে্
দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং শিখন ঘাটতি পূরণের ওপর। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে ফিরিয়ে আনতে এসব নির্দেশনা কার্যকর করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!