সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে আসন্ন পাবলিক পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
প্রধান নির্দেশনাগুলো:
প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে এবং অচল ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে।
ধারণকৃত ভিডিও সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
কোনো পরীক্ষার্থী যাতে নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।
পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করাতে হবে; ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষকের মাধ্যমে তল্লাশি নিশ্চিত করতে হবে।
প্রতিটি কক্ষে কাটাওয়ালা ঘড়ি টাঙাতে হবে এবং পর্যাপ্ত আলো-বাতাস ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
স্থানীয় প্রশাসনের সহায়তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নিশ্চিত করতে হবে।
কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
মাউশি জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও বিপুলসংখ্যক শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!