পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষা, নোবিপ্রবি, নোয়াখালি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরিক্ষা, পরিক্ষায় নকল, বহিস্কার, ৩ শিক্ষার্থী বহিস্কার, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।   ছবি: আরটিএনএন

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বহিষ্কারের বিষয়টি জানা যায়। দুই শিক্ষার্থীকে ১ (এক) বছর এবং একজনকে ৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইজনকে ১ বছরের (দুই টার্ম) জন্য এবং সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজনকে ৬ মাসের (এক টার্ম) জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে দোষণীয় কাগজপত্র (নকলের উপাদান) সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখা এবং মোবাইল ফোন ব্যবহার করার দায়ে প্রধান পর্যবেক্ষক শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ পরীক্ষা হল থেকে বহিষ্কার করেন। শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীদের এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী ১ বছর ও ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে ৩টি এবং সিএসটিই বিভাগের শিক্ষার্থীকে ২টি সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করতে হবে। কাউন্সেলিং সার্টিফিকেট জমা দিলে তারা পুনরায় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

এছাড়া, উক্ত শিক্ষার্থীদের ঐ সেমিস্টারের পূর্ববর্তী সকল পরীক্ষা বহাল থাকবে, তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের ফলাফল প্রকাশ করা হবে না।