আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করে। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ এবং ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জামায়াত আমিরের পক্ষে নির্ধারিত দিনে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।
এর আগে গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ঢাকা-১৫ আসনে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ একাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে একই দিনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজও মনোনয়নপত্র নিয়েছেন। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা-১৩ ও ঢাকা-১৫—এই দুই আসন মিলিয়ে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!