ফিলিস্তিন, হলিউড, অস্কার, অস্কার এ্যাওয়ার্ড, একাডেমি এ্যওয়ার্ড, আমেরিকা, ট্রম্প, বিনোদন, শোবিজ, দ্য ভয়েস অব হিনব্দ রজব,
ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিজ।   ছবি: সংগৃহীত

এবারের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে অংশ নিতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। তার অভিনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেলেও যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না তিনি।

গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেতা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে মোতাজ মালহিস জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে অংশ নিতে না পারায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এতে মোতাজ মালহিস একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ফোনের মাধ্যমে হিন্দকে উদ্ধারের চেষ্টা করেন।

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্র ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েকটি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। তবে মোতাজ মালহিসের ভিসা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

উল্লেখ্য, ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় হিন্দ রজব, তার পরিবারের পাঁচ সদস্য এবং তাকে উদ্ধার করতে যাওয়া দুই অ্যাম্বুলেন্সকর্মী নিহত হন।

আরবিএ/আরটিএনএন