শিশুশিল্পী
শিশুশিল্পী সিমরিন লুবাবা বিয়ে করেছেন।   ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা বিয়ে করেছেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক পোস্টে বিয়ের খবর নিশ্চিত করে লুবাবা একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”

এর আগে থেকেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে তিনি নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা তুলে ধরেন, যা ভক্তদের দৃষ্টি কাড়ে।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই সাবেক শিশুশিল্পী। অনেকেই তার নতুন জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

একজন মন্তব্য করেন, “মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখুন।” আরেকজন লিখেছেন, “আল্লাহ আপনাদের ভালো রাখুক।”