ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও বিভিন্ন কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতির মাধ্যমে সারা বছরই আলোচনায় থাকেন। বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে নতুন লুকে ছবি শেয়ার সব মিলিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রেই রয়েছেন তিনি।
তবে পেশাগত জীবনের বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের কমতি নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবেই জানান, জীবনের সেই সিদ্ধান্তটি ছিল আবেগপ্রসূত এবং ভুল।
অপু বিশ্বাস বলেন, কম বয়সে আবেগের বশে বিয়ে করা তার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না। তার মতে, পরিপক্বতা অর্জনের আগে কোনো মেয়েরই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
ভবিষ্যতে আবার নতুন করে সংসার শুরু করার বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। বরং বিষয়টি নিয়ে আপাতত নীরবতাই বজায় রেখেছেন।
সমালোচনা ও ট্রল নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন এই তারকা। তিনি জানান, এসব নেতিবাচক মন্তব্য তাকে খুব একটা প্রভাবিত করে না। বেশিরভাগ সময়ই তিনি এগুলো এড়িয়ে চলেন, কখনো কখনো উপভোগও করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে জনপ্রিয় অভিনেতা শাকিব খান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘদিন গোপন রাখার পর ২০১৭ সালে টেলিভিশনে এসে বিষয়টি প্রকাশ করেন তিনি। পরে ২০১৮ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।
সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অপু। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি অনেকটাই আবেগপ্রবণ ছিলেন, যা ক্যামেরার সামনে আচরণে প্রভাব ফেলত। সময়ের সঙ্গে সেই জায়গায় এসেছে পরিবর্তন।
এদিকে, গত ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তি পায়নি। তবে আসন্ন ঈদুল আজহায় তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি তিনি।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!