আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নির্মাতা তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে প্রথম সপ্তাহে আমেরিকার ৩৮টি, ক্যানাডার ১০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে এটি প্রদর্শিত হবে। দর্শকরা এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স ও সিনেওয়ার্ল্ডের মতো বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোতে এই চলচ্চিত্রটি উপভোগ করার সুযোগ পাবেন।
টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামের মতো প্রধান শহরগুলোতে প্রবাসীরা বড় পর্দায় এই আলোচিত সিনেমাটি দেখতে পারবেন। আবার যুক্তরাজ্যের ৪টি স্ক্রিনে দেখানো হবে সিনেমটি; যার পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।
সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বিশ্ববাজারে আমাদের সিনেমার যে বাজার আমরা তৈরি করেছি, সেটাকে আরও উপরে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাক টু ব্যাক বা ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি দেওয়া। তানিম নূর “উৎসব”-এর পর “বনলতা এক্সপ্রেস” নির্মাণ করে সে কাজটি দারুণভাবে করলেন আমাদের জন্য। আশা করছি সংখ্যায় নয়, ব্যবসায়ও “উৎসব”-এর রেকর্ড ভাঙবে বনলতা এক্সপ্রেস।
এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা ও আজমেরী হক বাঁধনের মতো একঝাঁক জনপ্রিয় তারকা। এটি প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস।সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।
সংশ্লিষ্টদের ধারণা, প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহের সংখ্যায় পূর্বের রেকর্ড ভেঙে দেওয়ায় সিনেমাটি ব্যবসায়িক দিক থেকেও নতুন মাইলফলক স্পর্শ করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!