ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন মো. আবিদ হোসেন খান, এফসিএ, এফএফএ, এফআইপিএ (ইউকে)। রোববার (১ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ডিএসইতে যোগদানের আগে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি সিএফও ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি গ্রামীণফোনে জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স), বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর এবং এসটিএস গ্রুপে হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবে দায়িত্ব পালন করেন।
১৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মো. আবিদ হোসেন খান হিসাবরক্ষণ, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, কর ব্যবস্থাপনা, ট্রেজারি এবং কর্পোরেট ফাইন্যান্সে দক্ষ। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন। বর্তমানে তিনি আইসিএবি, আইএফএ (ইউকে) ও আইপিএ-এর ফেলো সদস্য।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!