স্বর্ণ, বাজুস
ভরি স্বর্ণের দাম আরও বেড়েছে।   ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা, যা আগের দামের থেকে ৪ হাজার ৩৭৪ টাকা বেশি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, নতুন দাম আজ থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৬৫ হাজার ৪২৩ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৭ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।