ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণ নতুন টাকার নোট বাজারে ছাড়ার দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঈদের আগে আলাদা করে নতুন টাকা বাজারে ছাড়া হবে না। এর পরিবর্তে সারা বছর ব্যাংকগুলোর মাধ্যমে চাহিদা অনুযায়ী নতুন নোট সরবরাহ করা হবে।
গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, গত বছরের মতো এবারও ঈদের আগে নতুন টাকা দেওয়া হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক এখন ঈদের আগে নতুন নোট বিতরণের প্রচলিত রীতি থেকে সরে এসেছে। এর বদলে সারা বছর নিয়মিতভাবে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।
আরিফ হোসেন খান আরও বলেন, বিশেষ কোনো দিন বা উৎসব উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা নেই। চাহিদা অনুযায়ী নিয়মিতভাবেই ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে, যাতে বাজারে টাকার সরবরাহ স্বাভাবিক থাকে।
বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, নতুন নকশার টাকার নোট এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে।
ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, নতুন এই নীতি কার্যকর হলে ঈদের সময় নতুন নোট সংগ্রহের জন্য ব্যাংকের সামনে দীর্ঘ লাইনের চাপ কমতে পারে। একই সঙ্গে বাজারে নতুন ও পুরোনো নোটের সরবরাহও আরও ভারসাম্যপূর্ণ হবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ভবিষ্যতে ব্যাংকগুলোর মাধ্যমে নিয়মিত সরবরাহের মাধ্যমে বাজারে নতুন নোটের প্রাপ্যতা নিশ্চিত করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!