ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন মার্কেটে কেনাকাটার ভিড় বাড়লেও শেষ সময়ে তুলনামূলক কম ক্রেতা দেখা গেছে। বিশেষ করে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও বসুন্ধরা সিটি ঘুরে দেখা গেছে ক্রেতা থাকলেও আগের বছরের মতো তীব্র ভিড় নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সরেজমিনে নিউ মার্কেট এলাকায় দেখা যায়, বিভিন্ন পোশাক, জুতা ও কসমেটিকসের দোকানে ক্রেতাদের উপস্থিতি রয়েছে। কেউ পরিবার নিয়ে আবার কেউ বন্ধুদের সঙ্গে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা করতে এসেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, শেষ সময়ের তুলনায় এবার ভিড় কিছুটা কম।
ক্রেতা মালিহা রহমান বলেন, “সাধারণত শেষ সময়েই কেনাকাটা করতে আসি। তখন অনেক দোকানে শেষ সময়ে কিছুটা ছাড় পাওয়া যায় এবং তুলনামূলক ভিড়ও একটু কম থাকে। তাই এই সময়টা বেছে নিয়েছি।”
এদিকে এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে। এখানকার এক ব্যবসায়ী মো. দীপু বলেন, “আমরা আশা করেছিলাম শেষ সময়টা খুব ভালো যাবে। কিন্তু হঠাৎ শেষের বৃষ্টিতে অনেক ক্রেতা আসেনি। ফলে বিক্রি অনেকটাই কমে গেছে। এতে আমাদের লোকসান গুনতে হচ্ছে।”
তিনি আরও বলেন, ঈদের আগে শেষ দুই-তিন দিন সাধারণত সবচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু এবার আবহাওয়ার কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
অন্যদিকে বসুন্ধরা সিটি শপিং মলেও ক্রেতাদের উপস্থিতি থাকলেও তা তুলনামূলক নিয়ন্ত্রিত। অনেকেই পরিবার নিয়ে এসে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন। দোকানিরা বলছেন, অনলাইনে কেনাকাটার প্রবণতা বাড়ার কারণেও অনেক ক্রেতা এখন ঘরে বসেই অর্ডার করছেন। ফলে আগের মতো মার্কেটে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে না।
মার্কেট ঘুরে আরও দেখা যায়, ঈদের শেষ সময় হওয়ায় অনেক দোকানেই বিভিন্ন পোশাক ও পণ্যে ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এতে কিছু ক্রেতা এই সময়টাকেই কেনাকাটার জন্য সুবিধাজনক মনে করছেন।
তবে ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের শেষ এক-দুদিনে আবারও ক্রেতা বাড়তে পারে এবং এতে কিছুটা হলেও বিক্রি বাড়বে।
প্রতি বছর ঈদকে ঘিরে রাজধানীর মার্কেটগুলোতে কেনাকাটার উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এবারও সেই আমেজ থাকলেও আবহাওয়া, যানজট ও অনলাইন কেনাকাটার প্রবণতার কারণে শেষ সময়ের চিত্র কিছুটা ভিন্ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!