দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের এক সভায় এই নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীর যোগ্যতা ও ‘ফিট অ্যান্ড প্রপার’ মানদণ্ড যাচাই-বাছাই শেষে কমিশন এই সম্মতি দেয়।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান আগামীকাল মঙ্গলবার থেকে তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
সৈয়দ আশিকুর রহমান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্বরত আছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!