মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। শরীরের বিপাকক্রিয়া ঠিক রাখা, বিষাক্ত পদার্থ দূর করা এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে এই অঙ্গটি। কিন্তু অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনযাপন ও নানা কারণে লিভারে সমস্যা দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে ফ্যাটি লিভার বা লিভার সিরোসিসের মতো জটিল রোগে রূপ নিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, লিভারে সমস্যা শুরু হলে শরীর আগে থেকেই কিছু সংকেত দিতে থাকে। অনেক সময় এসব লক্ষণ ত্বকের মাধ্যমেই প্রকাশ পায়, যা আমরা প্রায়ই গুরুত্ব দিই না। তবে শুরুতেই লক্ষণগুলো চিনে নিতে পারলে বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব।
লিভারের সমস্যার ৪টি গুরুত্বপূর্ণ লক্ষণ-
১. ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া
লিভারের সমস্যা হলে ত্বক ও চোখের সাদা অংশে হলুদ আভা দেখা দিতে পারে। শরীরে বিলিরুবিন নামের একটি পদার্থ জমে গেলে এমনটা হয়, যা সাধারণত জন্ডিসের লক্ষণ হিসেবে পরিচিত।
২. ত্বকে চুলকানি বা জ্বালাপোড়া
লিভার ঠিকভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে থাকে। এর ফলে ত্বকে দীর্ঘসময় ধরে চুলকানি বা জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে।
৩. ত্বকে কালচে দাগ বা রঙ পরিবর্তন
লিভারের কার্যকারিতা কমে গেলে অনেক সময় ত্বকের রঙ পরিবর্তিত হতে পারে। বিশেষ করে ঘাড়, বগল বা শরীরের ভাঁজে কালচে দাগ দেখা দিতে পারে।
৪. সহজে নীলচে দাগ বা ফুসকুড়ি হওয়া
লিভারের সমস্যা থাকলে ত্বকে সহজেই নীলচে দাগ পড়তে পারে বা অকারণে ফুসকুড়ি দেখা দিতে পারে। কারণ তখন শরীরের রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়ায় প্রভাব পড়ে।
এ ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শুরুতেই সচেতন হলে লিভারের বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!