হামরোগের সংক্রমণ প্রবণতা,  জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কর্মসূচি, ন্যাশনাল ডক্টরস ফোরাম, অভিভাবকদের সচেতনতা , প্রতিরোধ, স্বাস্থ্যব্যবস্থা,
"সময়মতো টিকাদানই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়" এবং এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।   ছবি: আরটিএনএন

হামরোগের সংক্রমণ প্রবণতা, এর ক্লিনিক্যাল বৈশিষ্ট্য, জটিলতা এবং শিশুদের ওপর এর মারাত্মক প্রভাব পড়ে। এতে "সময়মতো টিকাদানই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়" এবং এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু তালহা।

সোমবার (০৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদারের লক্ষ্যে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হামরোগ বিষয়ক সেমিনারে তিনি এই জোর দাবি করেন। 
 
দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতিতে হামরোগের পুনরুত্থান, টিকাদান কার্যক্রমে কিছু চ্যালেঞ্জ এবং জনসচেতনতার ঘাটতি বিবেচনায় এই সেমিনারটি বিশেষ গুরুত্ব বহন করে। অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বিশিষ্ট চিকিৎসক ডা. আবু তালহা এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার বিকল্প নেই। তিনি হামরোগ নির্মূলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, টিকাদান কর্মসূচি শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

উক্ত সেমিনারে প্যানালিস্ট হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. আহমেদ মুর্তজা চৌধুরী।  অধ্যাপক ডা. মো: খয়বর আলী। অধ্যাপক ডা. মো: মোস্তাফিজুর রহমান। অধ্যাপক ডা. রাকিবুল হক খান।  ডা. মো: আতিয়ার রহমান। সেমিনার সঞ্চালনা করেন, ন্যাশনাল ডক্টরস ফোরামের সম্মানিত জেনারেল সেক্রেটারি, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। 

 

কাওসার/এসএস/আরটিএনএন