ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ তার প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার জাভিয়ের মারকানো তাবাতাকে বরখাস্ত করেছেন । বুধবার (৭ জানুয়ারী) কমান্ডারকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করেন তিনি।
ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষীদের সরবরাহ করে থাকে প্রেসিডেনশিয়াল অনার গার্ড নামের সামরিক বাহিনী।
গেল শনিবার মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে। ঠিক তার ৫দিন পর প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডারকে বরখাস্ত করা হলো।
ভেনেজুয়েলার সংবিধানের ২৩৩ ও ২৩৪ ধারা অনুসারে, প্রেসিডেন্টের অনুপস্থিতি সাময়িক বা স্থায়ী যাই হোক না কেন, ভাইস প্রেসিডেন্টই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিধান অনুযায়ী গেল সোমবার দেলসি রদ্রিগেজ দায়িত্ব নেন।
মাদুরোর সরকারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ ক্ষমতাসীন দলের প্রতি অনুগত এবং বেসরকারি খাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পরিচিত।
মাদুরো ও তাঁর স্ত্রীকে কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিচার শুরু হয়েছে। মাদুরো, তাঁর স্ত্রী আর ছেলে এবং আরও তিনজনের বিরুদ্ধে ‘মাদকসন্ত্রাস’ এবং মাদক পাচার ও অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
মার্কিন সামরিক অভিযানের মাদুরোর বাসভবনে কতজন নিহত হয়েছেন, সরকারিভাবে সেই তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সামরিক–বেসামরিক মিলিয়ে এ সংখ্যা ৫৭ বলে জানায় ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যম । ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে প্রেসিডেনশিয়াল অনার গার্ডের সদস্যরাও রয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!