যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন শিশু। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে,দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত তাঁবুতে চালানো ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হন। এ ছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারান আরও চারজন। একই সঙ্গে মধ্য গাজার বুরেইজ ও নুসাইরাত এলাকাতেও বোমা হামলা চালানো হয়েছে। উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরাইলি গুলিতে হামসা হুসু নামের ১১ বছর বয়সি এক কন্যাশিশু নিহত হন।
গেল বছরের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর কররেও তা লঙ্ঘন করে ইসরাইল গাজায় হামলায় চালিয়ে আসছে।
বাস্তুচ্যুত মানুষের ওপর বৃহস্পতিবারের এ হামলাকে দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেলন অব প্যালেস্টাইন (পিএফএলপি) যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটি জানায়, এসব হামলা গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার ইসরাইলি লক্ষ্যকেই প্রতিফলিত করে।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এই দখলদার রাষ্ট্র কোনো যুদ্ধবিরতি মানে না এবং প্রতারণা ও মিথ্যা নিরাপত্তাজনিত অজুহাত ব্যবহার করে হত্যা ও উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করে।’
গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১১ অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৪২৫ জন নিহত এবং ১,২০৬ জন আহত হন।
এদিকে, ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় কয়েক লাখ ফিলিস্তিনি পরিবার গাজাজুড়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা সতর্ক করলেও ইসরাইল গাজায় পর্যাপ্ত আশ্রয় ও ত্রাণসামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। শীতকালীন ঝড়ের কারণে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!