ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ট্রাম্পের এই ঘোষণা দেশটির সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে পারে।
তবে ইরানের সঙ্গে ‘ব্যবসা’ বলতে ঠিক কোন ধরনের বাণিজ্যিক কার্যক্রম বোঝানো হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। ফলে শুল্ক আরোপের পরিধি ও বাস্তব প্রয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।
ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকার যদি কঠোর ও সহিংস পথ বেছে নেয়, তাহলে সামরিকভাবে হস্তক্ষেপ করা হতে পারে—গত কয়েক দিন ধরেই এমন হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এর মধ্যেই নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ধরনের বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।’
এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কোন কোন দেশ এই শুল্কের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটিও স্পষ্ট করা হয়নি।
এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। সংস্থাটির দাবি, প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।
সূত্র: বিবিসি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!