পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচির একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে লাগা এই আগুনে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র জানান, শনিবার রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মী এবং উদ্ধারকারী দল দ্রুত করাচির সদর বাণিজ্যিক এলাকার ‘গুল প্লাজা’য় ছুটে যান। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা জানলা ও বারান্দা দিয়ে বেরিয়ে আসছে। দমকলকর্মীরা সুরক্ষামূলক পোশাক পরে মই, জলকামান এবং পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করছেন।
রোববার সকালে উদ্ধারকারী সংস্থার মুখপাত্র জানান, “ঘটনাস্থলে ২০টিরও বেশি ফায়ার সার্ভিস ট্রাক, পানির বাউজার এবং স্নরকেল কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থাও তলব করা হয়েছে। আগুনে এখন পর্যন্ত ২০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে।”
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মলের যে অংশে আগুনের সূত্রপাত, সেখানে দোকানদাররা বিপুল পরিমাণে আমদানিকৃত পোশাক এবং প্লাস্টিকের গৃহস্থালী পণ্য মজুদ করে রেখেছিলেন। এসব দাহ্য পদার্থের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী মুখপাত্র আরও বলেন, “ভবনটি বেশ পুরনো হওয়ায় তীব্র আগুনের তাপে এটি ধসে পড়ার ঝুঁকি রয়েছে। তাই অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, আগুন পুরোপুরি নেভানোর পর এ ঘটনার তদন্ত শুরু হবে। উল্লেখ্য, করাচিসহ পাকিস্তানের অধিকাংশ ভবনেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও সুরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে, যার ফলে প্রায়শই বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে করাচির আরেকটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং ২২ জন আহত হয়েছিলেন।
সূত্র : আরব নিউজ
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!