ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা ইরানের ওপর একটি ‘প্রতিরোধমূলক আক্রমণ’ বা আগাম হামলা চালিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, তেহরানে প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার খবর এলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
এদিকে পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বা সতর্ক সংকেত বেজে উঠেছে। দেশটির সামরিক বাহিনী একে ‘আগাম সতর্কতা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার আশঙ্কায় জনগণকে প্রস্তুত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত কয়েক মিনিটের মধ্যে সারা দেশে সাইরেন বাজানো হয়েছে এবং মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা জোর দিয়ে বলেছে, "ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে—এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই জনগণকে সতর্ক করা হচ্ছে। সবাইকে নিরাপদ স্থানের কাছাকাছি অবস্থান করার অনুরোধ জানানো হলো।"
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের ওপর এই আগাম হামলার ঘোষণা দেওয়ার পরপরই আইডিএফ শিক্ষা কার্যক্রম, জনসমাগম এবং কর্মস্থলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সেনাবাহিনী জানিয়েছে, ‘জরুরি সেবা খাতগুলো’ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
সূত্র : স্কাই নিউজ
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!