ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আপাতত বন্ধই রাখা হবে।
নতুন নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম ভাষণে তিনি এ ঘোষণা দেন।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই হরমুজ প্রণালি। বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। প্রণালিটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ইতিমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।
প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকবে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহী তাদের ‘দায়িত্ব পালন করবে’। পাশাপাশি ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও ইরানকে সহায়তা করতে আগ্রহী বলে জানান তিনি।
সামরিক বাহিনীকে ধন্যবাদ
ইরানের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করে খামেনি বলেন, হামলার মুখেও সেনাবাহিনী দেশকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তিনি বলেন, “দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দায়িত্ব পালন করছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।”
বক্তৃতায় তিনি আরও বলেন, “আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।”
মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে
মোজতবা খামেনি বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং এই হামলা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
সূত্র: আল–জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!