এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেছেন যে, ইরান আলোচনার জন্য ‘মরিয়া’। তবে তিনি মনে করেন না যে, ‘পরিস্থিতি স্বাভাবিক করতে যা যা করা প্রয়োজন, ইরান তা করার জন্য এখনো প্রস্তুত’। ট্রাম্প বলেন, “আমি মনে করি, কোনো এক সময় তারা আলোচনায় বসবে। ইরানের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে আমরা বেশ ভালো অবস্থানে রয়েছি।”
ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার অব্যাহত হুমকির মুখে হরমুজ প্রণালীতে ‘নজরদারি’ বা নিরাপত্তার বিষয়ে ‘অন্যান্য দেশের’ সঙ্গেও কথা বলছেন বলে জানান ট্রাম্প। অন্যদিকে ইরান জোর দিয়েই বলছে, হরমুজ প্রণালী অন্যান্য জাহাজের চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের মালিকানাধীন জাহাজের জন্য তা বন্ধ থাকবে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!