ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
অব্যাহত বিঘ্নতার কারণে তেলের আন্তর্জাতিক মানদণ্ড বা বেঞ্চমার্কগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে   ছবি: সংগৃহীত

বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তেল ও গ্যাস সরবরাহে অব্যাহত বিঘ্নতার কারণে তেলের আন্তর্জাতিক মানদণ্ড বা বেঞ্চমার্কগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

রবিবার গ্রিনিচ মান সময় ২২টা ৪৫ মিনিটে (জিএমটি) শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ খোলার পরপরই যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’-এর দাম ২.৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০.২২ ডলারে পৌঁছায়। অন্যদিকে, আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ২.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৬.১১ ডলারে।

উপসাগরীয় দেশগুলো উৎপাদন কমিয়ে দেওয়ায় এবং উপসাগরে তেলের ট্যাংকারগুলো আটকে পড়ায় বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে প্রথম হামলা চালানোর পর থেকে তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি করছে। এদিকে এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, হামলায় একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “সিভিল ডিফেন্স বা দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।” এখন পর্যন্ত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই