প্রধানমন্ত্রী, সিরিজ জয়
বাংলাদেশের সিরিজ জয়ে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।   ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

রোববার (১৫ মার্চ) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১১ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় এবং সিরিজ জয়ে বাংলাদেশের সাহসী তরুণরা প্রমাণ করেছে যে ঐকান্তিক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে সাফল্য অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশ দলের নজরকাড়া পারফরম্যান্স দেশকে গর্বিত করেছে। ভবিষ্যতেও দলের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ম্যাচে প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ওপর ভর করে ২৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সালমান আলি আগার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াই জমে ওঠে। তবে শেষ পর্যন্ত ১১ রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।