বাংলাদেশ ক্রিকেট, আইসিসি, পাকিস্তান
শেষ ম্যাচে জয় পেতে মুখিয়ে থাকবে দুই দলই   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস দিচ্ছে, কারণ সিরিজটি এখন ১-১ সমতায়। বাংলাদেশ তাদের অধিনায়ক এবং প্রধান বোলারদের ওপর ভরসা করে শুরুতেই আধিপত্য বিস্তার করতে চাইবে। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য হবে পাল্টা আঘাত হেনে সিরিজ জয় নিশ্চিত করা।

১৫ মার্চ ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজটি ১-১ সমতায় থাকায় মঞ্চ পুরোপুরি প্রস্তুত।

শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা খেই হারিয়ে ফেলে এবং ১১৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।

সিরিজের শুরুটা বাজে হলেও পাকিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ‘মেন ইন গ্রিন’রা সিরিজে সমতা ফিরিয়েছে। রোববারের শেষ ওয়ানডেতে জিতে তারা সিরিজটি নিজেদের করে নিতে মরিয়া থাকবে।

পিচ রিপোর্ট:
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট স্পিনারদের চেয়ে পেসারদের কিছুটা বাড়তি সুবিধা দিয়ে থাকে। তবে ব্যাটাররা বাউন্সের ওপর আস্থা রেখে ভালো জুটি গড়তে পারলে স্কোরবোর্ড সচল রাখতে পারবেন।

নজর থাকবে যার ওপর: মাজ সাদাকাত
পাকিস্তানের তরুণ এই বাঁহাতি ব্যাটার নিজের প্রথম আন্তর্জাতিক সিরিজেই চমক দেখিয়েছেন। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৪৬ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও তুলে নিয়েছিলেন ৩টি উইকেট।

ম্যাচ প্রেডিকশন বা ভবিষ্যদ্বাণী:
সিরিজ নির্ধারণী এই ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। বাংলাদেশ দ্রুত সুর বেঁধে দিতে তাদের অধিনায়ক ও বোলারদের ওপর নির্ভর করবে। আর পাকিস্তান চাইবে জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করতে।

সম্ভাব্য একাদশ:
পাকিস্তান: সাহেবজাদা ফারহান, শামাইল হুসাইন, মাজ সাদাকাত, আব্দুল সামাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আঘা, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

বাংলাদেশ: সাইফ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা।