ইরাকের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধের মধ্যে যাতায়াত করা কঠিন হলেও, ফিফা বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলতে তাদের জাতীয় দল মেক্সিকোতে যাবে। ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি আদনান দিরজাল জানান, "জাতীয় দল চলতি সপ্তাহের শেষে একটি বিশেষ বিমানে করে মেক্সিকোর উদ্দেশে রওনা হবে।"
তিনি বলেন, ওই অঞ্চলে সংঘাতের কারণে বাণিজ্যিক ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ইরাকি এফএ ফিফার সঙ্গে যোগাযোগ করেছে, যাতে এই ভ্রমণটি সহজতর করা যায়। আগামী ৩১ মার্চ মেক্সিকোর মনটেরি শহরে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে আঞ্চলিক যুদ্ধের কারণে ইরান তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। চলতি সপ্তাহে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে খেলা সম্ভব নয়। কিন্তু ইনস্টাগ্রামে ইরান জাতীয় দল পাল্টা এক পোস্টে নিশ্চিত করেছে যে তারা এখনো অংশগ্রহণ করতে চায়। তারা মনে করিয়ে দিয়েছে যে, এই টুর্নামেন্ট ফিফা পরিচালনা করে—ট্রাম্প বা যুক্তরাষ্ট্র নয়।
পোস্টে বলা হয়, "বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক ইভেন্ট, এবং এর নিয়ন্ত্রক সংস্থা হলো ফিফা—কোনো ব্যক্তি বা দেশ নয়।" "নিশ্চিতভাবেই, কেউ ইরান জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না; বরং একমাত্র সেই দেশকেই বাদ দেওয়া যেতে পারে, যারা কেবল ‘আয়োজক’ উপাধি বহন করে কিন্তু এই বৈশ্বিক ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ।"
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!