আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতাল লক্ষ্য করে পাকিস্তানের সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে—এমন অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এ হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ২৫০ জন।
আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, তারা কাবুল ও নানগারহার প্রদেশে কেবল সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগকে তারা “মিথ্যা এবং জনমত বিভ্রান্ত করার চেষ্টা” বলে উল্লেখ করেছে।
তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে কাবুলের ওমর আসক্তি চিকিৎসা হাসপাতালে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০০ জনে পৌঁছেছে এবং প্রায় ২৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং মরদেহ উদ্ধার করছে।”
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভবনের ধ্বংসস্তূপের মধ্যে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
হাসপাতালটির ৩১ বছর বয়সী নিরাপত্তাকর্মী ওমিদ স্তানিকজাই ফরাসি বার্তা সংস্থাকে বলেন, হামলার আগে তিনি আকাশে যুদ্ধবিমান টহলের শব্দ শুনতে পেয়েছিলেন। তিনি বলেন, “আমাদের চারপাশে সামরিক ইউনিট ছিল। যখন এই সামরিক ইউনিটগুলো বিমানটির দিকে গুলি চালায়, তখন বিমানটি বোমা ফেলে এবং আগুন ধরে যায়।” তার দাবি, নিহত ও আহত সবাই বেসামরিক মানুষ।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!