ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৭–২৩ মার্চ মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৭–২৩ মার্চ মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে কিছু জরুরি পরিবহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। যেমন: নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য,তৈরি পোশাক,ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন। 

এই সময় গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।

যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে যোগাযোগ করা যাবে:

কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ)

হটলাইন: ১৬১০৭

মোবাইল: ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭

১২ মার্চ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতেও একই সিদ্ধান্ত জানানো হয়। ঈদযাত্রায় সড়কে যানজট কমানো এবং যাত্রীদের ভোগান্তি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমআর/আরটিএনএন