আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।
আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ মঙ্গলবার (১৭ মার্চ)। আজ পাওয়া যাচ্ছে আগামী ২৭ মার্চের ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে। আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।

টিকিট বিক্রির সময়সূচি

সকাল ৮টা: পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট

দুপুর ২টা: পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী—

২৩ মার্চের টিকিট বিক্রি: ১৩ মার্চ

২৪ মার্চ: ১৪ মার্চ

২৫ মার্চ: ১৫ মার্চ

২৬ মার্চ: ১৬ মার্চ

২৮ মার্চ: বিক্রি হবে ১৮ মার্চ

২৯ মার্চ: বিক্রি হবে ১৯ মার্চ

এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

বিশেষ সুবিধা

নন-এসি কোচের ২৫% দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে

একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন

অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রা নিশ্চিত করতে একটি প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ শেষে যাত্রীদের চাপ সামাল দিতে এবং যাত্রা সহজ করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।