পাকিস্তানে দোকানের ছাদ ধসে নিহত ৮ নারী।
পাকিস্তানে দোকানের ছাদ ধসে নিহত ৮ নারী।   ছবি: সংগৃহীত

পাকিস্তান-এর পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান এলাকায় একটি দোকানের ছাদ ধসে আটজন নারী নিহত হয়েছেন। ঘটনায় আহত হন আরও ২০ জনের বেশি মানুষ। সোমবার (১৬ মার্চ) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি

প্রতিবেদনে বলা হয়, নিহত আহত নারীরা বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-এর আর্থিক সহায়তা নিতে সেখানে জড়ো হয়েছিলেন। সময় হঠাৎ করে দোকানটির ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনাটি রহিম ইয়ার খানের টাব্বা ১২৩পি এলাকায় ঘটে।

কর্তৃপক্ষ জানায়, ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ২০ জনের বেশি মানুষ আহত হন।

ঘটনার পর রহিম ইয়ার খানের ডেপুটি কমিশনার জহির আনোয়ার জাপ্পা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। তাঁর নির্দেশে শেখ জায়েদ হাসপাতাল-জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ডাক্তার প্যারামেডিকেল কর্মীদের ডাকা হয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ শুরু করে। কর্মকর্তারা জানান, রেসকিউ ১১২২ এবং এধি ফাউন্ডেশন-সহ বিভিন্ন ত্রাণ সংস্থার দল উদ্ধার সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, ডেপুটি কমিশনার জহির আনোয়ার জাপ্পা নিজেই উদ্ধার ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।

এমআর/আরটিএনএন