ভারতের বারাণসী শহরে গঙ্গা নদীতে নৌকায় ইফতারকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মাংস খাওয়া ও উচ্ছিষ্ট হাড় নদীতে ফেলার অভিযোগে ১৪ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) ঘটে যাওয়া এ ঘটনার পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, কোতয়ালি থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগটি করেন বারাণসীর ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) সভাপতি রজত জয়সওয়াল। এরপর তদন্ত দল গঠন করে অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—কয়েকজন যুবক নৌকায় করে গঙ্গার পানিতে অবস্থান করে ইফতার করছেন এবং মাংসজাত খাবার খাচ্ছেন। অভিযোগ রয়েছে, তারা খাবারের উচ্ছিষ্ট, বিশেষ করে হাড়, নদীতে ফেলে দেন।
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় স্থানের অবমাননা, জনদুর্ভোগ সৃষ্টি, পরিবেশ দূষণ এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে জল দূষণ প্রতিরোধ সংক্রান্ত আইনেও মামলা করা হয়েছে।
অভিযোগকারী পক্ষের দাবি, ইফতারের নামে গঙ্গার পবিত্রতা নষ্ট করা হয়েছে, যা ধর্মীয়ভাবে সংবেদনশীল বিষয়। তারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের একাংশের নেতারা ঘটনাটির সমালোচনা করলেও মামলাকে ঘিরে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ধর্মীয় আচরণের সঙ্গে অসংগত এমন কাজ সমর্থনযোগ্য নয়, তবে এই ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষকে লক্ষ্যবস্তু করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
সব মিলিয়ে, একটি নৌকায় ইফতার আয়োজনকে ঘিরে তৈরি হওয়া এই ঘটনা এখন ধর্ম, আইন ও সামাজিক সহাবস্থানের প্রশ্নে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
সূত্র: বিবিসি
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!