ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, আরাদ
ইসরায়েলের দিমোনা শহরে ইরানের মিসাইল হামলার চিত্র   ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি রেভুলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তাদের সর্বশেষ ছোঁড়া মিসাইলের আঘাতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

এর আগে শনিবার (২১ মার্চ) দক্ষিণ ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১০০ জন আহত হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পর আরাদ ও দিমোনা শহরে এই হামলা আঘাত হানে। আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোর এবং ৫ বছর বয়সী এক শিশু কন্যা রয়েছে। তাদের দুজনের অবস্থাই গুরুতর বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ নিহতের সম্ভাব্য প্রাথমিক খবর দিলেও, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতি পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, দিমোনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বোমার টুকরো বা শ্র্যাপনেলের আঘাতে এক কিশোর গুরুতর জখম হয়েছে। অন্যদিকে আরাদে অন্তত ৬৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর এবং ১৪ জন মাঝারি ধরনের জখম পেয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আইআরজিসি কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তাদের দাবি, তবে ইসরায়েল কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সূত্র : জেরুজালেম পোস্ট ও আল জাজিরা

আরটিএনএন/এআই