আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এ ইরানের প্রতিনিধি জানিয়েছেন, বিদেশি জাহাজগুলো নিরাপত্তা ও সুরক্ষার জন্য ইরানি সরকারের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী মুসাভি, যিনি আইএমও-তেও দেশটির প্রতিনিধিত্ব করছেন, মেহর নিউজ এজেন্সিকে বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি অবশ্যই “ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও অধিকারের” প্রতি সম্মান দেখাতে হবে।
তিনি আরও বলেন, সমুদ্রপথে নিরাপত্তা জোরদার এবং নাবিকদের সুরক্ষায় ইরান আইএমও এবং অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। মুসাভি জানান, হরমুজ প্রণালী কেবল ইরানের “শত্রুদের” জন্য বন্ধ। তিনি অভিযোগ করেন, উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীতে “বর্তমান পরিস্থিতির মূলে” রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ।
সূত্র : আল জাজিরা ও দা গার্ডিয়ান
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!