ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল
ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন   ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন অভিযোগ করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে নিজের পরাজয় এখনও মেনে নিতে পারেননি। আর ঠিক এই কারণেই তিনি “আমাদের সন্তানতুল্য সেনাদের যুদ্ধে পাঠাচ্ছেন।”

কেইন মার্কিন সংবাদমাধ্যম ‘জাস্ট দ্য নিউজ’-এর একটি প্রতিবেদনের সূত্র উল্লেখ করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ট্রাম্প যাতে নির্বাচিত হতে না পারেন, সেজন্য ইরান ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে কেইন বলেন, “কংগ্রেসের রিপাবলিকানরা কি বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছেন?”

এর আগে, ইরানে স্থলবাহিনী মোতায়েনের বিষয়েও সতর্কবার্তা দিয়েছিলেন কেইন। তিনি বলেছিলেন, সেনা মোতায়েন করা হলে তা “ট্রাম্পের এই অপ্রয়োজনীয় ও অবিবেচনাপ্রসূত যুদ্ধকে... আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবে।”

উল্লেখ্য, টিম কেইন মার্কিন সিনেট ফরেন রিলেশনস কমিটির অন্যতম জ্যেষ্ঠ সদস্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও সামরিক অভিযানের ওপর তদারকি করার এখতিয়ার এই কমিটির রয়েছে। এছাড়া, ২০১৬ সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) ছিলেন।

সূত্র : সিএনএন ও আল জাজিরা

আরটিএনএন/এআই