পাকিস্তান ত্যাগ করলো ইরানের প্রতিনিধি দল
পাকিস্তান ত্যাগ করলো ইরানের প্রতিনিধি দল   ছবিঃ ফাইল ফটো

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে আসা ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়ে গেছে। 

রবিবার (১২ এপ্রিল) ইরানের মেহর নিউজ এজেন্সি এমন তথ্য জানিয়েছে। 

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসলামাবাদ ত্যাগ করেছেন। যাওয়ার আগে তিনি জানিয়েছেন, কোনো চুক্তি হয়নি এবং ইরান ওয়াশিংটনের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে।

বিশ্লেষকদের মতে, এই ব্যর্থতা তেমন অপ্রত্যাশিত নয়। আলোচনা শুরুর আগে থেকেই দুই পক্ষের অবস্থান ছিল বহু দূরে। ইরান লেবাননে যুদ্ধবিরতি, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নিজের কর্তৃত্বের স্বীকৃতি চাইছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ছাড় এবং প্রণালিতে অবাধ জাহাজ চলাচলের নিশ্চয়তা দাবি করছিল।

আলোচনা ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে চলে গেল। সামনে কী হবে, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।