স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি মেধা নির্ধারণ করতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১২ এপ্রিল) আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এর অডিটোরিয়ামে ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘স্কুলে লটারিতে ভর্তিতে কতজন লটারিতে হয় আর কতজন পার্শিয়ালিটিতে হয়, আমি কিন্তু জানি। আমার কাছে সব খবর আছে। আমি স্পষ্ট করে বলছি, লটারি মেধা নির্ধারণ করে না। এটা তুলে দেওয়ায় আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে ধনী-গরিবের বৈষম্য তৈরির অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবে লটারি পদ্ধতি মেধাবী ও অমেধাবী নির্ধারণ করতে পারে না, একইসঙ্গে এটি ধনী-গরিবের বৈষম্যও কমাতে সক্ষম নয়।’
কোচিং সেন্টার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দুর্বলতার কারণেই কোচিং সেন্টার গড়ে উঠছে। আগে আমাদের শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে। শিক্ষকরা কীভাবে পড়াবেন, সেটাই হওয়া উচিত আমাদের অগ্রাধিকার। অনেক ক্ষেত্রে শিক্ষকরা ঠিকভাবে পাঠদান না করায় শিক্ষার্থীদের বাসায় একাধিক গৃহশিক্ষক রাখতে হয়, এরপরও সমাধান না হলে তারা কোচিং সেন্টারের দিকে ঝোঁকে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!