যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে “স্কিল ইজ দ্য ফিউচার: যুব কর্মসংস্থান সামিট ২০২৬” শীর্ষক একটি সম্মেলন।
রোববার (১২ এপ্রিল) গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ-এর উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় ধানমন্ডির মিরপুর রোডে অবস্থিত ৭১ নম্বর অডিটোরিয়ামে সকাল ১০টায় সামিটটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করা সম্ভব। এ জন্য যুগোপযোগী শিক্ষা ও বাস্তবমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার তরুণদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে এবং বিভিন্ন খাতে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে তরুণদের নিজেদের যোগ্যতা প্রমাণ করে সমাজে অবস্থান তৈরি করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি উদ্ভাবনী চিন্তা ও নতুন উদ্যোগ গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দেশের কল্যাণে কোনো নতুন উদ্যোগ বা উদ্ভাবন এলে সরকার তা স্বীকৃতি ও পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সাবুর খান। তিনি বলেন, বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং বাস্তবমুখী দক্ষতা অর্জনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সামিটে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যতের দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!