নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় ভুলবশত দেশটির যুদ্ধবিমান একটি গ্রামীণ বাজারে আঘাত হানে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বরে আশংকা করা হচ্ছে। হামলাটি হয় ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামে, যা বর্নো রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং বোকো হারামের ঘাঁটি হিসেবে পরিচিত।
রোববার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এ হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা লাওয়ান জান্না নুর গেইদাম জানান, মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জনের কাছাকাছি।
নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে হামলা চালিয়েছে। তবে বাজারে বেসামরিক মানুষের ওপর হামলার বিষয়টি তারা সরাসরি স্বীকার করেনি। পরে ইয়োবি রাজ্য সরকার জানায়, বাজারের কাছাকাছি এই হামলা চালানো হয়েছিল, যেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল।
রাজ্য সরকারের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল দাহিরু আবদুলসালাম জানান, বর্নো থেকে সাপ্তাহিক বাজারে আসা অনেক মানুষ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে বিস্তারিত তথ্য দেননি।
আহতদের গেইদাম ও মাইদুগুরি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, আকাশপথে এ ধরনের হামলা আইন প্রয়োগের বৈধ উপায় নয় এবং এটি অবৈধ ও নিন্দনীয়। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!