দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমান্ত এলাকায় চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে হামলার মাত্রা বেড়েছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে অঞ্চলটিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয়েছে।
এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!