জুনিয়র এক্সিকিউটিভ খুঁজছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
জুনিয়র এক্সিকিউটিভ খুঁজছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।   ছবি: সংগৃহীত

জুনিয়র এক্সিকিউটিভ খুঁজছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ৩ জেলায় জনবল নেবে আকিজ গ্রুপ, বয়স ২৫ হলেই আবেদন করা যাবে।

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের রিসোর্সে ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বগুড়া, ময়মনসিংহ ও রংপুরে কাজ করার মানসিকতা থাকতে হবে।


প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: রিসোর্সে ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট

পদসংখ্যা: ৩টি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ভালো বিশ্লেষণাত্মক এবং পর্যবেক্ষণ দক্ষতা


অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর 

কর্মস্থল: বগুড়া, ময়মনসিংহ, রংপুর

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে  প্রতিষ্টানের নিজস্ব ওয়েবসাইটে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৬।