জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।   ছবি: সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ‘ট্রেইনার’ পদে কর্মী নিয়োগে ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;

বিভাগের নাম: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট;

পদের নাম: ট্রেইনার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরাকাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে  নিজস্ব ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬;


সূত্র: বিডিজবস ডটকম